রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

১৬ মে, ২০২২ ২২:৩৮

বৃষ্টি হলেই ডুবে যায় বাজারের সড়ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারের সড়কগুলো অবস্থা এখন বহাল। বাজারের প্রধান সড়কটিই খানাখন্দে ভরা।
সামান্য বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বাজারে সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য জনসাধারণ চলাচল করে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ীসহ অসংখ্য জনসাধারণ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে।

কেশবপুর গ্রামের ভ্যান চালক হাকিম মোল্লা বলেন, ‘বৃষ্টি হতে না হতেই পানি জমে থাকে বাজারে বিতরে প্রবেশ করা যায় না অনেক সময় ভ্যান নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।

রহিম এক শিক্ষক বলেন, ‘জগন্নাথপুর বাজারে এই রাস্তার সমস্যাটা বহু দিনের। কিন্তু কেউ কোনো উদ্যোগ নিলে ভাল হতো। প্রতি বছরের বৃষ্টিতে বাজারের ডুকার রাস্তা এক অংশ ডুবে যায়। এতে করে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।’

নূর নামে এক পৌরসভার সবজি ব্যবসায়ী বলেন, ‘আমি জগন্নাথপুর বাজারে সবজি ব্যবসায়ী বাড়ি থেকে  আশার সময় এই রাস্তা দিয়ে বাজারে আসি।কিন্তু বৃষ্টির দিনে রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে সমস্যা পরতে হয়।দোকান সময় মত না গেলে অনেক আমার ক্ষতি হয়।’

স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান মিনহাজ বলেন, ‘বৃষ্টির দিনে বাজারে আসতে হলে প্যান্ট হাটুর উপরে উঠে বাজারে আসতে হয়। এই রাস্তার সমস্যা সমাধান চাই।'

এই রোডের ব্যবসায়ী ও যারা ভিতর বাজার থেকে মসজিদে নামাজ পড়তে যান, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন তারা।

তিনি বলেন, জগন্নাথপুরের কেন্দ্রস্থলে থাকা একটি রাস্তার এমন বেহাল দশা আমাদের জন্য লজ্জাজনক।

এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, আগামীকাল রাস্তার সংস্কারের কাজ শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত