১৪ ডিসেম্বর, ২০১৫ ১৬:২৩
মৌলভীবাজারের বড়লেখায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী ওয়ার্ড জামায়াতের সহ প্রচার সম্পাদক ফয়জুর রহমান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ. মনিরুজ্জামানের নেতৃত্বে সোমবার (১৪ ডিসেম্বর) ভোররাতে জনতার সহায়তায় পুলিশ ফয়জুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফয়জুর রহমান উত্তর শাহবাজপুর ইউপির শ্রীধরপুর গ্রামের মঈন উদ্দিনের পুত্র ও ৩নং ওয়ার্ড জামায়াতের সহ প্রচার সম্পাদক।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মজির উদ্দিন অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে খুন হন। এ ঘটনায় থানায় মামলা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ. মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফয়জুর রহমান মজির উদ্দিন হত্যার সাথে সরাসরি জড়িত ছিল।
আপনার মন্তব্য