জৈন্তাপুর প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৫ ২১:১২

শহীদ বুদ্ধিজীবী দিবসে জৈন্তাপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

শহীদ বৃদ্ধিজীবী দিবসে আনন্দ মিছিল করেছে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন ও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এ মিছিল করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কয়ছর আহমদ ও সাধারণ সম্পাদক আনােয়ার হোসেনের নেতৃত্বে এই মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রলীগ আনন্দ মিছিল করায় উপজেলা শহরে সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই এমন দিবসে আনন্দ মিছিল করায় বিরুপ মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত