জুড়ী প্রতিনিধি

২৭ মে, ২০২২ ১৭:৩৮

জুড়ীতে সেচ্ছাসেবক দলের পৃথক কমিটি গঠন

জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে পৃথকভাবে কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি।

২৬ মে রাতে উপজেলা সেচ্ছাসেবক দলের ৪ জন যুগ্ম আহবায়কের সুপারিশক্রমে সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মন্জু ৬ টি ইউনিয়নের কমিটি অনুমোদন করেন। কমিটিতে জায়ফর নগরে হাবিবুর রহমান হাবিবকে আহবায়ক ও কামাল মজুমদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক, পূর্ব জুড়ী ইউনিয়নে খালেদ সারোয়ারকে আহবায়ক ও বদরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক,সাগরনাল ইউনিয়নে মো কামাল খানঁকে আহবায়ক ও আব্দুস সামাদকে সিনিয়র যুগ্ম আহবায়ক,ফুলতলা ইউনিয়নে জাকির হোসেনকে আহবায়ক ও আব্দুল বারীকে সিনিয়র যুগ্ম আহবায়ক,পশ্চিম জুড়ী ইউনিয়নে মো ইউসুফকে আহবায়ক ও আজিম উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, গোয়ালবাড়ী ইউনিয়নে সাব্বির আহমদ চৌধুরীকে আহবায়ক ও আবুল হোসেন কে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়।

অপরদিকে ২৩ মে  উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দিবাকর দাস ও সদস্য সচিব সাইফুর রহমান সাক্ষরিত উপজেলার ৫ ইউনিয়নের কমিটি অনুমোদন করা হয়।এতে জায়ফর নগরে ইউনিয়নে বদরুল ইসলামকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারন সম্পাদক,গোয়ালবাড়ি ইউনিয়নে জহির উদ্দিনকে  সভাপতি ও গিয়াস উদ্দিন কে  সাধারন সম্পাদক,পশ্চিম জুড়ী ইউনিয়নে মুহিবুর রহমান লিটনকে  সভাপতি ও কামাল আহমদকে সাধারন সম্পাদক,ফুলতলা ইউনিয়নে শাহিন মিয়াকে  সভাপতি ও জলিল মিয়াকে সাধারন সম্পাদক, সাগরনাল ইউনিয়নে জাকির হোসেন সেলিমকে সভাপতি ও নাজিম উদ্দিন কে সাধারন সম্পাদক করা হয়।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মন্জু বলেন, গত ১৭ এপ্রিল ২২  তারিখে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত শরিফুল হক দুলুর সাক্ষরিত প্যাডে নির্দেশে দেওয়া হয়েছে উপজেলার আওতাধীন কোন কমিটি করতে হলে উপজেলার আহবায়ক,সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্য সচিবের যৌথ সাক্ষর থাকতে হবে।অথচ উপজেলার আহবায়ক ও সদস্য সচিব কমিটির কারএ মতামত না নিয়ে এককভাবে কমিটি দিয়েছেন যা সংগঠনের নিয়ম বহিভূর্ত।উপজেলা কমিটির ৪ জন যুগ্ম আহবায়কের সুপারিশে আমি ৬ টি ইউনিয়নে কমিটি দিয়েছি।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দিবাকর দাস বলেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,স্থানীয় ধানের শীষের প্রার্থী এবং জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র মোতাবেক ৫টি ইউনিয়নে কমিটি করেছি।অন্য কোন কমিটির বৈধতা নেই।

আপনার মন্তব্য

আলোচিত