১৫ ডিসেম্বর, ২০১৫ ০১:২০
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বিয়ানীবাজারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করেছে।
এরই অংশ হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাঁঠালতলায় বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ১১ টায় উপজেলা লাউতা গ্রামে বিশ্ব বরেণ্য মানবতাবাদী দার্শনিক শহীদ বুদ্ধিজীবি ড. জিসি দেব’র পৈতৃক ভিটায় নির্মিত জিসি দেব স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মাথিউরা ইউনিয়ন পরিষদসহ বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যাম আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি ময়নুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সালেহ আহমদ বাবুল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাস আউয়াল, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মাছুম আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য