১৫ ডিসেম্বর, ২০১৫ ১০:২৬
ফাইল ছবি
নরসিংদী জেলার কানাবাড়ি এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গেছে। ফলে সিলেট- ঢাকা ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ।
জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
আপনার মন্তব্য