মাধবপুর প্রতিনিধ:

৩০ মে, ২০২২ ২১:০৮

মাধবপুরে নোয়াপাড়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল ২ কোটি ১ লাখ ৬৬ হাজার ৩৮৯ টাকার বাজেট ঘোষণা করেন।

পরে ইউনিয়ন পরিষদ সচিব মনতাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রইছ মিয়া, ফজলু মিয়া, আব্দুল কুদ্দুছ, জামাল উদ্দিন, সাদমান জহিরসহ অনেকেই। এসময় শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত