৩১ মে, ২০২২ ২৩:১৪
জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের প্রথম বিসিএস কর্মকর্তা বর্তমানে যুক্তরাজ্যের বাসিন্দা মোহাম্মদ আবুল কালামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ মে) বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক ফয়েজ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্যের লন্ডন ইসলিংকন স্কুলের গর্ভনর ও বিসিএসের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির আহমদ কালা, বিদ্যালয়ের দাতা সদস্য সফর আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম, ইউপি সদস্য জাকির মনির, আজাদ মিয়া, নারী ইউপি সদস্য রুসনা বেগম, সাবেক ইউপি সদস্য মহেষ দাস, অবসরপ্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পীষুস দাস, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক এম রাজু আহমদ, অজয় দাস, আব্দুল আহাদ তারা, আতিকুর রহমান, ডা. মোস্তাকিম হোসেন বাবুল, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী তাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আপনার মন্তব্য