এস আলম সুমন,কুলাউড়া

১৫ ডিসেম্বর, ২০১৫ ১৪:৫৪

কুলাউড়ায় প্রতীক নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু

 কুলাউড়া পৌর নির্বাচনে প্রার্থীরা তাদের নির্ধারিত প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন। ১৪ ডিসেম্বর সোমবার কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দ। প্রতীক পেয়ে সোমবার বিকেল থেকে পৌরশহরসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে  নির্ধারিত প্রতীকে ভোট চাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকেরা।

সাধারণ কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডের জ্যোতির্ময় দেব রিপনের মনোনয়ন আপিলে খারিজ হয়ে যাওয়ায় তানভীর আহমদ শাওন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই ওয়ার্ডে শুধু কাউন্সিলর পদে নির্বাচন প্রয়োজন নেই সিলেটটুডেটুয়েন্টিফোর ডটকমকে জানান রিটার্নিং কর্মকর্তারা।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৪ জন, ৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম সফি আহমদ সলমান- নৌকা, বিএনপি প্রার্থী কামাল আহমদ জুনেদ- ধানের শীষ, আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শফি আলম ইউনুছ প্রার্থী- নারকেল গাছ ও জাতীয় পার্টির প্রার্থী মুহিবুর রহমান লাল- লাঙল প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. ফয়জুর রহমান ফুল- উট পাখি, ফয়জুর রহমান গোলাপ- ডালিম, মো. লোকমান আলী- টেবিল ল্যাম্প, জামাল আহমদ- ব্লাক বোর্ড, মো. ইউনুছ মিয়া- পাঞ্জাবী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২নং ওয়ার্ডে মো. কায়ছার আরিফ- টেবিল ল্যাম্প, মো. জাকির হোসেন- পাঞ্জাবি, মো. আশরাফ উদ্দিন সাবু- ব্লাকবোর্ড, মো. রেজাউল করিম বিপ্লব- উঠপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩নং ওয়ার্ডে মো. মনজুর আলম চৌধুরী খোকন- পাঞ্জাবী, মোহাম্মদ আজিজুর রহমান খোকন- টেবিল ল্যাম্প, সাজিদ আলী- উট পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫নং ওয়ার্ডে সামছুল ইসলাম- টেবিল ল্যাম্প, মাহবুব আলম মাক্কু- পাঞ্জাবী, মো. মুরাদ আহমদ- উট পাখি, জহির খান- ব্লাকবোর্ড ও মোছা. শারমিন আক্তার শিউলী-ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬নং ওয়ার্ডে রাসেল আহমদ চৌধুরী- পাঞ্জাবী, মো. জহিরুল ইসলাম খান- ডালিম, বেলায়েত হোসেন লাভলু- উট পাখি, মো. আবজাল মিয়া- টেবিল ল্যাম্প ও এম এ রওশন- পানির বোতল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৭নং ওয়ার্ডে শামীম আহমদ চৌধুরী- টেবিল ল্যাম্প, মো. মোস্তাক- গাজর, মো. হারুনুর রশীদ- পানির বোতল, মো. আলমাছ পারভেজ তালুকদার- পাঞ্জাবী, মো. আব্দুল মতলিব খোকন- ব্রীজ, রুমান আহমদ রুমেল- ব্লাক বোর্ড, আব্দুল জব্বার বাবলু- উট পাখি, মো. আব্দুল বারী- ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৮নং ওয়ার্ডে ইকবাল আহমদ শামীম- পানির বোতল, আব্দুল হান্নান- উট পাখি, সেলিম খান- পাঞ্জাবী ও আব্দুল্লাহ আল মনি- টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯নং ওয়ার্ডে জয়নাল আবেদীন বাচ্চু- উট পাখি, ই¯্রাব আলী- টেবিল ল্যাম্প ও খন্দকার মুহিবুর রহমান- পানির বোতল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রাবেয়া বেগম- কাঁচি, নাছরিন আক্তার- গ্যাসের চুলা ও শিউলী বৈদ্য- আঙ্গুর। ২নং ওয়ার্ডে আনোয়ারা বেগম- কাঁচি ও রেহানা পারভীন- আঙ্গুর। ৩নং ওয়ার্ডে বেবী বেগম চৌধুরী- কাঁচি, মোছা. দিলারা বেগম- মৌমাছি, মোছা. সুলতানা বেগম- আঙ্গুর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত