বড়লেখা প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪৫

আওয়ামী লীগ সরকারের লক্ষ্য মানুষের সেবা করা: হুইপ মো. শাহাব উদ্দিন

আওয়ামী লীগ সরকারের লক্ষ্য মানুষের সেবা করা, মানুষকে পুড়িয়ে মারা নয়, উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশের উন্নয়ন হচ্ছে। পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্পও এখন বাস্তবায়নের পথে।’

হুইপ মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে বড়লেখায় উপজেলার টুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

হুইপ আরো বলেছেন, আওয়ামী লীগের কাছে কোনো দাবি করতে হয় না। আওয়ামী লীগ সরকার জানে কোথায় কী লাগবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে যা কিছু প্রয়োজন, সব করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। কারণ, বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে অন্তর থেকে ভালোবাসে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক ছদরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এনাম আহমদ, আওয়ামী লীগ নেতা নজব উদ্দিন, ঠিকাদার এনাম আহমদ, ইউপি আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম, ইউপি সদস্য রুহুল আমিন বাহার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত