নিজস্ব প্রতিবেদক:

০৫ জুন, ২০২২ ২১:০৮

র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুজন শাহা (৩০) ও মো. শফিক মিয়া (৪৫)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত