০৫ জুন, ২০২২ ২২:১২
হবিগঞ্জের লাখাই থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব গাঁজা বিক্রয়কালে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি চুনারুঘাট থানার উত্তর বড়াইল এলাকার বাসিন্দা আ. ছাত্তারের ছেলে মো. লাকছু মিয়া (৩০)।
র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক ৫ জুন দুপুরে লাখাই থানার ৬ নম্বর বুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বুল্লা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।
আপনার মন্তব্য