০৫ জুন, ২০২২ ২২:৩২
হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির ডুলনা গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রসো আক্তার (২২) ওই গ্রামের হারুন মিয়ার কন্যা।
সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা।
তিনি বলেন, কি কারণে আত্মহত্যা করেছে, পুলিশ তা তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আপনার মন্তব্য