০৫ জুন, ২০২২ ২৩:১০
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহেরও রয়েছেন।
বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা বি এম আশরাফ উল্যাহ তাহেরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস (ডিগ্রি) অর্জন করা বিএম আশরাফ ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
বি এম আশরাফ উল্যাহ তাহের সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের আগে সহকারী পুলিশ সুপার হিসেবে ৬ষ্ঠ এপিবিএন, হাইওয়ে পুলিশ রেঞ্জ, ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা, ধর্মপাশা সার্কেল, সুনামগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাথরঘাটা সার্কেল, বরগুনায় দায়িত্ব পালন করেছেন।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ হোসেন, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, দেওয়ান জালার উদ্দিন চৌধুরী, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বেগম বীণা রানী দাস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার নাজির আহমেদ খান, জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার গোলাম সবুর, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমান, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অ্যান্টি টেররিজমের অতিরিক্ত পুলিশ সুপার বেগম মেরিন সুলতানা, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, শরিয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার তারেক আহমেদ, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার উজ্জল কুমার রায়, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের, পুলিশ অধিদপ্তর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন ও সোমা হাপাং।
আপনার মন্তব্য