জগন্নাথপুর প্রতিনিধি:

০৬ জুন, ২০২২ ১৮:৫১

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মিয়াধন উল্লার ছেলে মহিম মিয়া (৩২), মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের সমছু মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫) ও তার ভাই সুজন মিয়া (৩০), এবং জগন্নাথপুর পৌরসভার সিএ মার্কেট এলাকার মৃত কালা মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত