মাধবপুর প্রতিনিধি

০৯ জুন, ২০২২ ২২:০২

মাধবপুরে ট্রাক-মোটরসাইকেল: আহত আরেক জনের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইনের কাছে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দুজন নিহত হলেন।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বুধবার রাতে মারা যান তার জলিল মিয়া (২৮)। এরআগে ঘটনাস্থলেই সাদমান হাসান স্মরণ (২৩) নামে এক যুবক মারা যান। নিহত দুজনই মোটর সাইকেল আরোহী ও পরষ্পরের বন্ধু।

বুধবার (৮ জুন) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত স্বরণ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ও মৃত সেবুল মিয়া’র ছেলে।

খবর পেয়ে মাধবপুর থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত জলিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে নরসংদির ভেলানগর নামক স্থানে আহত জলিল মৃত্যু হয়।

জলিল পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে। ট্রাকটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত