সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০২২ ২৩:৩১

দেশের সেরা কালচারাল অফিসার হলেন সিলেটের অসিত

সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত বাংলাদেশের সেরা কালচারাল অফিসার হিসেবে পুরস্কৃত হলেন।

৯ জুন বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পুরস্কার  প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম, পরিচালক আফতাব উদ্দিন হাবলু প্রমুখ।

দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পঁচিশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয় সিলেট শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের হাতে।

মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়ে হয়েছে।

ইতোপূর্বে তিনি ২০১৯-২০২০ অর্থবছরের মূল্যায়নে ৯৩.৫ নম্বর পেয়ে দেশসেরা কালচারাল অফিসার (১ম স্থান ) এবং ২০১৮-২০১৯ অর্থবছরে শ্রেষ্ঠ সৃজনশীল কালচারাল অফিসারের সম্মাননা অর্জন করেন।

আপনার মন্তব্য

আলোচিত