১৬ ডিসেম্বর, ২০১৫ ১৫:১৮
যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজারে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ, পৌর ভবন, বিয়ানীবাজার থানাসহ শিক্ষাপ্রতিষ্টান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
দিনটিকে উদযাপনে প্রশাসনসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান।
মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পৌরশহরের পিএইচজি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বণার্ঢ্য অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ এম.পি।
নুরুল ইসলাম নাহিদ এম.পি অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানসহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি ও উপজেলা স্কাউট দলের সালাম গ্রহণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দিন আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওযামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংস্দ কমান্ডার হাজী এম.এ কাদির প্রমুখ।
অনুষ্টানের শেষাংশে উপজেলার বিভিন্ন স্কুল ও প্রতিষ্টানের মধ্যে পুরষ্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এদিকে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে পৌরশহরের শহীদটিলাস্থ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,পুলিশ প্রশাসন, কলেজ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, জাতীয় পার্টি, বিয়ানীবাজার প্রেসক্লাব, রোটারী ক্লাব অব বিয়ানীবাজার, রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজার,লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার, উদীচি শিল্পী, গোলাবশাহ কিশোর সংঘসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।
আপনার মন্তব্য