বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৫ ১৫:৩৭

নিজভূমে সংবর্ধিত শিক্ষামন্ত্রী

ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে দেয়া গণসংবর্ধনার জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমার আজকের এই অর্জন একমাত্র এতদঞ্চলের মানুষের অবদানের কারণে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ যদি আমাকে নির্বাচিত না করতেন তাহলে হয়ত আমি আজকের এই অবস্থানে যেতে পারতাম না।

তিনি বলেন, আমার এই অর্জনকে কখনো আমি নিজের মনে করি না, এই অর্জন বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর। আজ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষামন্ত্রীর সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে গণসংবর্ধনায় মানপত্র পাঠ করেন শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া।

শিক্ষামন্ত্রীর সম্মানে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিয়ানীবাজার সরকারী (অনার্স) কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা শিব্বির আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী এম এ কাদির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ,শামসুদ্দিন মাখন,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল,জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ বাবুল,কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমেদ সাহেদ গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনার শুরুতেই শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা।

 

আপনার মন্তব্য

আলোচিত