মাধবপুর প্রতিনিধি

১৫ জুন, ২০২২ ০০:৪১

মাধবপুরে সিএনজি স্টেশন থেকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ২

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি স্টেশন থেকে চাঁদাবাজির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সদর থেকে ২ যুবক কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের বাবু মিয়া ও রশিদ মিয়া। এ ঘটনায় মাধবপুর থানার এসআই সাইদুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে মাধবপুর উপজেলার অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলম খান বাদি হয়ে সংগঠনের সভাপতি পশ্চিম মাধবপুর গ্রামের আনছর আলীর ছেলে আনোয়ার হোসেন গোল্ডেন তার ভাই বাবু মিয়া, মীরনগর গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে তাহির মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামরর আউয়াল মিয়া নামে প্রতারনা, বে আইনী টুল আদায়, চাঁদাবাজির অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।  

অভিযোগে আলম মিয়া উল্লেখ করেন , অটোরিক্সা- অটোটেম্পু, বেবিটেক্সি ড্রাইভার ও শ্রমিকদের নিকট থেকে সমিতির অনুমতি বা পরামর্শ না নিয়ে অবৈধ ভাবে টুল ও চাঁদা আদায় করা হচেছ। আলম খান এর প্রতিবাদ করলে সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন সহ কয়েকজন তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এর আগে আনোয়ার হোসেন গোল্ডেন এর মনতলা রোড শশ্মানঘাট এলাকা থেকে অবৈধ ভাবে চাঁদা ও টুল উত্তোলন করতেন।

আপনার মন্তব্য

আলোচিত