১৬ জুন, ২০২২ ২১:৩৬
সিলেটের দক্ষিণ সুরমায় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কদমতলির ফেরিঘাট এলাকার হারুন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অবস্থায় তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- জুয়েল আহমদ (৩৫), জাহের আহমদ (৪৫), মোহাম্মদ আলী সাগর (৪৩), মো. জাহাঙ্গীর (৩৫), রুবেল (৩০), চিত্ত রঞ্জন পাল (৫৫) ও ইব্রাাহিম (৪০)।
বুধবার (১৬ জুন) তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুল হাসান তালুকদারের বরাত দিয়ে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
আপনার মন্তব্য