ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৩

‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ প্রতিযোগিতা আগামীকাল

প্রথম ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ সিলেট অঞ্চলের প্রতিযোগিতা শুক্রবার সকাল সাড়ে ৯ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুুুষ্ঠিত হবে।

সিলেট আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল। 

দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব।

‘তথ্যপ্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাস টু ক্যারিয়ার (campus2career24.com)।

আপনার মন্তব্য

আলোচিত