সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ জুন, ২০২২ ১৮:২০

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যুর  হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুরে জগন্নাথপুর বাজারের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাঠাগার মসজিদ মার্কেটের ভবনের রোদ থেকে রক্ষা পেতে দুতলায় ত্রিপল টানানোর জন্য ওঠেন ঐ ব্যবসায়ী। এ বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ তারে বিদ্যুৎয়াতিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাঁঠাল ব্যবসায়ী আতা মিয়া (৪০) জগন্নাথপুর পৌর এলাকার  নোওয়াহাটি গ্রামের বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর কাঁঠালবাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারনে ত্রিপল টানাতে গিয়ে জগন্নাথপুর গ্রামের ইউনুস আলীর ছেলে আতা মিয়া (৪০) অসাবধান বশত ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলেই মারা যান।
 
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত