৩০ জুন, ২০২২ ১৮:৩৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে আনসার ভিডিপি।
বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে উপজেলা সাতটি ইউনিয়ন দুশ পঞ্চাশটি পরিবারের হাতে চিড়া, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ হ্যালোজেন, খাবার স্যালাইন, দিয়াশলাইসহ শুকনো খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনসহ মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য