বিয়ানীবাজার প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৫ ২২:৪৯

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আজকের প্রজন্মই আগামী দিনের কর্ণধার। তারাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে যুগোপযুগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। যাতে তারা ভবিষ্যতে বিশ্বের সাথে তাল মিলিয়ে এই দেশকে নেতৃত্ব দিতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সরকারের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোন বাধাই সরকারের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী সংগঠন গোলাবশাহ কিশোর সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গোলাবশাহ দর্পন প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আফজাল হোসেন সাজু’র সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, শিক্ষাবিদ আলী আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ।

হাফিজ হিফজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বক্তব্য রাখেন,গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, ও গোলাবশাহ কিশোর সংঘের শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমান।

পৌরশহরের কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এসম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া,ময়নুল ইসলাম,নাজিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ বাবুল,প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দিন তোতা,শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতিমান চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী এম এ কাদির, সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, সংঘের উপদেষ্টা ইসলাম উদ্দিন, আব্দুল বাছিত টিপু,এডভোকেট আবুল কাশেম, গভর্ণিং বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ,সদস্য সাইফ উদ্দিন নোমান,সাইফুল ইসলাম সুয়েল,এম এ মান্নান মিন্টু ও আব্দুল আমিনসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাভলু ও সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের যৌথ পরিচালনায় সম্মেলনে এবারের এস.এস.সি, এইচ.এস.সি ও স্নাতক উত্তীর্ণ প্রায় ৮শত শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এর আগে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী নাহিদ উপজেলার ঐতিহ্যবাহী জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৮০ বর্ষপূর্তি উৎসবে আয়োজিত অনুষ্টানমালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত