বানিয়াচং প্রতিনিধি:

০৭ জুলাই, ২০২২ ২০:৪৯

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত মানিক মিয়া (৫০) বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া উত্তর হাটি গ্রামের উমেদ উল্লার ছেলে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে সড়কের শুঁটকি ব্রিজের নিকটবর্তী অলিয়ারভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানিক মিয়া মোটরসাইকেল যোগে হাওরে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপের ভ্যানের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি এমরান হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত