০৮ জুলাই, ২০২২ ১৯:৪৮
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২০০ বোতল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চিমটিবিল বিজিবি।
মাদক কারবারিরা হলেন- উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের রুপম মিয়া (৩০) ও ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা-বাগানের রূপেস মুন্ডা (২৯)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজস্ব গোয়েন্দার তথ্যের মাধ্যমে (১৯৭০.৪ ঝ) পিলারের কাছে অভিযান চালিয়ে ২০০ বোতল ক্ল ভারতীয় মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউননবী চৌধুরী বলেন, মাদক কারবারি রুপম ও রূপেসের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাদের শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে।
আপনার মন্তব্য