কমলগঞ্জ প্রতিনিধি:

১৩ জুলাই, ২০২২ ২৩:০৭

কমলগঞ্জের দলই চা বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে মালিকানাধীন দলই চা বাগানের মূল কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনে অগ্নিদগ্ধ আহত নৈশ প্রহরী ঘটনার ১৪ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাগানের ২ নৈশ প্রহরীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত ২৮ জুন রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, দুর্বৃত্তদের আগুনে বাগানের ৫টি অফিস কক্ষে ৫২ বছরের রক্ষিত সকল নতিপত্র পুড়ে যায়। আগুনে বাগানের ২ নৈশ্য প্রহরী প্রসাদ পাশী (২৬) ও সৎ নারায়ন রাজভর (৩০) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রসাদ পাশীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চা বাগানের ২ নৈশপ্রহরী কামাল আলী, মাহবুব এলাহী ও বাগানের বাসিন্দা ভুট্রো মিয়াকে আটক করা হয়েছে।

অগিকাণ্ডের ঘটনাস্থল দলই চা বাগান পরিদর্শন করে নিহত প্রসাদ পাশির পরিবারকে শান্তনা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত