বড়লেখা প্রতিনিধি:

১৪ জুলাই, ২০২২ ০৪:১৮

বড়লেখায় বন্যার্তদের মাঝে ত্রাণ, শিশু খাদ্য ও পশুর খাদ্য বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী, শিশু ও গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি চার ইউনিয়নে এগুলো বিতরণ করেন।

গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠান হয়।

এতে সভাপত্বি করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

এরআগে মন্ত্রী উপজেলার তালিমপুর, নিজবাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী, শিশু ও গবাদিপশুর খাদ্য বিতরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বড়লেখা ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য এবং ত্রাণসামগ্রীসহ প্রায় সাড়ে ৮ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৯৩২ প্যাকেট শিশু খাদ্য এবং ২৮০ প্যাকেট পশুর খাদ্য বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত