শান্তিগঞ্জ প্রতিনিধি

১৮ জুলাই, ২০২২ ১৮:৪০

শান্তিগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ আটক ২

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছেো পুলিশ। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী(২২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের আকবর আলীর ছেলে ও অপরজন মো. জসিম উদ্দিন(২১) একই উপজেলার ডিমাগুরুন্ডা গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে। অভিযুক্ত দু’জন মাদক কারবারী বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী।

শান্তিগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাশ্চিম পাগলা ইউনিয়নের বাগেরকোনা গ্রামে মোকাম বাড়ীর সংলগ্ন  সিলেট-সুনামগঞ্জ সড়কের উপর সুনামগঞ্জ অভিমুখী একটি পুরাতন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-০৬৯৫) দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ঐ গাড়িটি আটক করে পুলিশ। তখন প্রাইভেট কারে থাকা গাড়ী চালক ও এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা কালে থানা পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় থানা পুলিশ প্রাইভেট কারের পিছনের বনেট খুলে ২টি পাটের বস্তায় ১ কেজি করে নীল পলিথিনে মোড়ানো ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হইয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত