নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২ ১৭:০২

বিদ্যুতের নামে ৫০ হাজার কোটি টাকা লুট করেছে সরকার: মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের দোহাই দিয়ে কুইক রেন্টালের নামে ৫০ হাজার কোটি টাকা লুটপাট করেছে। আজ দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। সরকারী হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না। জনগন আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বানবাসী মনুষদের জন্য যখন আর্থিক সহায়তা প্রয়োজন তখন দেশে অর্থ সংকট দেখা দিয়েছে। মূলত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারনেই দেশে আজ অর্থ সংকট দেখা দিয়েছে। শুধু উন্নয়নের শ্লেগান দিয়ে একটি দেশ চলতে পারে না।

বৃহষ্পতিবার সকালে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে  ঔষধ বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, সরকার উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে বলে প্রচারণা চালাচ্ছে। আসলে উন্নয়নের জোয়ারে নয়, উজান থেকে আসা পানির জেয়ারে দেশের উত্তরপূর্বাঞ্চল ভাসিয়ে নিয়ে গেছে। এই বন্যার জন্য সরকারের ব্যার্থ পরিকল্পনা ও প্রতিবেশী দেশের বাঁধ নির্মাণই দায়ী।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গুম খুন ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, মাবুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগের অধিনে কেনদিনই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্টা ছাড়া নির্বাচন তো দুরের কথা এই মেরুদণ্ডহীব নির্বাচন কমিশনের আহবানে কোন সংলাপেও বিএনপি যাবে না।


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ন সম্পাদক শাম্মি আক্তার, সহ সভাপতি নাজমুন নাহার বেবী, সহ সভাপতি সামিয়া চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি শুধুমাত্র দেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দলই নয়, বিএনপি দেশের একমাত্র দায়িত্বশীল দল। সিলেটে এই তিন দফা বন্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের খেঁজে পাওয়া যায়নি। কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মী নিজেদের পরিবারে বাজারের টাকা থেকে সাহায্য নিয়ে জনগনের পাশে ছিল। এই অবৈধ সরকারের দায়িত্বশীলদের শুধুমাত্র টেলিভিশনে দেখা যায়, বাস্তবে তাদের দেখা মিলে না।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সিলেটে এসে হেলিকপ্টারে ঘুরে সার্কিট হাউজে যে ৭ জনকে ত্রাণ দিয়েছেন তাদের নাকি কভিড টেস্ট করা হয়েছে। এই যদি হয় জনগনের পাশে দাঁড়ানোর নমুনা তাহলে জনগন তাদের উপর আস্থা কিভাবে রাখবে। এই বন্যা প্রাকৃতিক কোন দুর্যোগ নয়, এটি মুলত কিশোরগঞ্জে দখলদার সরকারের রাষ্ট্রপতির বাড়িতে যাওয়ার জন্য অপরিকল্পিত ভাবে নির্মিত ৭৭ কি.মি রাস্তার জন্যই হয়েছে। আর আমরা বন্যার পানিতে ডুবছি। তাই এই জালিম সরকারের হাত থেকে বাঁচতে না পারলে প্রাকৃতিক দুর্যোগ থেকেও বাঁচা যাবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, একেএম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, যুগ্ন সম্পাদক মিলি আক্তার, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত