ছাতক প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২ ২০:২৯

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ছাতকে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথম দিনের কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতনিমিয় সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস।

তিনি তার বক্তব্যে হাওরাঞ্চলে দেশীয় প্রজাতীর মাছ সংরক্ষণ, মা মাছ এবং রেণু পোনা নিধন বন্ধে সরকারী বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চলমান কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও পোনামাছ অবমুক্তকরণ, ২৫ জুলাই সংশ্লিষ্ট সুফলভোগীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা, ২৭ জুলাই মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান, ২৮ জুলাই সংশ্লিষ্ট সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান এবং ২৯ জুলাই মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক শুভ প্রতিদিন এবং সিলেটটুডে'র ছাতক প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য সদরুল আমিন, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মাহবুব আলম, দৈনিক  প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম আজির, দৈনিক সংবাদের প্রতিনিধি তমাল পোদ্ধার প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত