২৩ জুলাই, ২০২২ ২২:১৯
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় মৎস্য ২৩ জুলাই-২৯ জুলাই সপ্তাহ পালিত হতে যাচ্ছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচিসমূহ সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
এসময় তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, প্রেসক্লাব সদস্য ও আজকের পত্রিকার প্রতিনিধি রাজন, ভোরে পাতা প্রতিনিধি আবুল কাশেমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন সংবাদ সম্মেলনে জানান, কর্মসূচির মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী-উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
আপনার মন্তব্য