১৯ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫৫
নগরীর বন্দরবাজার এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসের (রংমহল টাওয়ারে) সামনে থেকে এক তরুণীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই তরুণীকে জোরপূর্বক গাড়িতে উঠায় কয়েকজন যুবক। ওদের টানা-হেঁচড়ায় ওই তরুণী আর্তচিৎকার করলেও তখন কেউ এগিয়ে আসেননি।
স্থানীয়রা আরো জানান, ঢাকা মেট্টো গ-২৯-৬৫৯২ নম্বরের একটি প্রাইভেট কারে ওই তরুণীকে অপহরণ করা হয়।
স্থানীয়রা জানান, অপহৃত তরুণী ওই কলেজের ছাত্রী হতে পারেন এমনটি ধারণা করছেন তারা।
সিলেট কতোয়ালি থানার সহকারী কমিশনার নুরুল হুদা আনসারী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রকম একটি খবর আমাদের কানে এসেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাদের কাছে এ ব্যাপারে কোন অভিযোগ নিয়ে আসেনি, তবু আমরা আমাদের সোর্স ব্যবহার করে খোঁজ খবর নিচ্ছি"।
আপনার মন্তব্য