২০ ডিসেম্বর, ২০১৫ ১৪:৫৫
বিজিবি দিবস উদযাপন উপলক্ষে সিলেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবি সিলেট সেক্টর কমান্ড।
আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী ও সংবর্ধিত মুক্তিযোদ্ধা বীরপ্রতীক সুবেদার গোলাম মোস্তফা।
পরে সিলেটের বিভিন্ন অঞ্চলে খেতাব প্রাপ্ত ৬ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের নিকট উপহার ও নগদ অর্থ তুলে দেন কর্মকর্তাবৃন্দ।
সমাপনী বক্তব্যে বীর প্রতীক সুবেদার গোলাম মোস্তফা বলেন, জীবনবাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকেই।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
আপনার মন্তব্য