চুনারুঘাট প্রতিনিধি:

১০ আগস্ট, ২০২২ ২২:২৬

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তাকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিলটন চন্দ্র পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর মিরাশি ইউপির রাখি আশ্রয়ণ সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে মো. সোয়েব মিয়াকে (৪০) একটি ট্রাক্টরসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলে আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোয়েব উপজেলার লাদিয়া গ্রামের মৃত ইউনুছ উল্লার ছেলে। চুনারুঘাট থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিলটন চন্দ্র পাল।

আপনার মন্তব্য

আলোচিত