২০ ডিসেম্বর, ২০১৫ ১৯:৪৩
স্কুলছাত্র পুলক কান্তি রাউত হত্যার প্রতিবাদে হিন্দু মহাজোট, ছাত্র মহাজোট ও মাইনোরিটি ওয়াচ এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নগরীতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, মহিলা মহাজোট সভাপতি ও জৈন্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারমেন শ্রী জয়মতি রাণী বিশ্বাস, মাইনোরিটি ওয়াচ সিলেট জেলা শাখার যুগ্ম- আহবায়ক মনিন্দ্র রঞ্জন দে, মানবাধিকার কর্মী আলমগীর হোসেন, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি সুমন রঞ্জন দাস, মানবাধিকার কর্মী ও সমাজকর্মী বিপ্র দাস বিশু বিক্রম, উষা কান্ত দাস, নিহত পরিবারের সদস্য পুলকের কাকা অজয় রাউত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নয়ন লাল দেব, ছাত্রনেতা সোহান আহমদ, প্লাবন রায়, জয়ন্ত কুমার দাস, জাবেল আহমদ, রুবেল হোসাইন, পারভেজ আহমদ প্রমূখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজন ও সাইদ হত্যার মতো এস.এস.সি পরীক্ষার্থী পুলক কান্তি রাউত হত্যার বিচার যেন সুষ্ঠু ভাবে হয়।
আপনার মন্তব্য