বকুল আহমদ তালুকদার, শাল্লা (সুনামগঞ্জ)

২০ ডিসেম্বর, ২০১৫ ২১:০৫

শাল্লায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

উপজেলার বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামে ২০ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়েছেন। এরমধ্যে মারাত্মক আহত অবস্থায় ২ জনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলে এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য ৪ জনকে শাল্লা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার সকাল ভাটগাঁও গ্রামে পূর্ব শত্রুতার সূত্র ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ গ্রামের আক্কল আলীর গ্রুপ ও হারুন মিয়ার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে হারুন মিয়ার গ্রুপের ৬ জন আহত হন।

আহতদের আর্ত-চিৎকারে এলাকাবাসি এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে মারাত্মক আহত হারুন মিয়া (৪০), নরু মিয়া (৭০), কে স্থানীয় শাল্লা উপজেলা সরকারি হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফরিদ মিয়া (৩৫), শাহ আলম (২৭), হাছু মিয়া (৫৫), কুতুব উদ্দিন (৭০) কে আহত অবস্থায় শাল্লা উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

এ ব্যাপারে শাল্লা থানা অফিসার ইনচার্জ বজলার রহমান জানান খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বাদী পক্ষ এলে মামলা নেব এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আপনার মন্তব্য

আলোচিত