নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২ ১২:০৮

চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত

দৈনিক ৩০০টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিলেটের চা শ্রমিকরা।

শ্রমিক নেতারা জানান, সংশ্লিষ্ট বিষয়ে আজ বিকেলে ঢাকায় শ্রম অধিদপ্তরের পরিচালকের সাথে চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মালিক পক্ষের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হবে।

এর আগে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।

এর আগে, টানা চারদিন ২ ঘন্টা করে কর্মবিরতি পালন শেষে, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। শোক দিবস উপলক্ষে রোববার ও সোমবার কর্মসূচি  স্থগিত রাখা হয়।

মঙ্গলবার সকাল থেকে পুনরায় লাগাতার কর্মবিরতি পালন করছেন তারা। কর্মবিরতি চলাকালে বাগানগুলোতে মিছিল সমাবেশ করছেন চা শ্রমিকরা।

আপনার মন্তব্য

আলোচিত