সিলেটটুডে ডেস্ক:

২১ আগস্ট, ২০২২ ০০:২০

দিরাইয়ে বাসদ নেতার উদ্যোগে ঢেউটিন বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ার কাপন বাজার ও জগদল বাজারে কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।

প্রায় একমাস ধরে উপজেলার রফিনগর ইউনিয়ন, ভাটিপাড়া ইউনিয়ন, চরনাচর ইউনিয়ন এবং করিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন আজহার চৌধুরী। সেপ্টেম্বরে তিনি শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করবেন বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত