২১ আগস্ট, ২০২২ ১৯:৪৩
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম বলেন, ‘আগস্ট মাসে বাঙ্গালীর জীবনে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এইসব ঘটনাগুলো বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছে যে, এই দেশে রাজনীতি করা কতোটা কঠিন, কতোটা ঝুঁকিপূর্ণ।
‘এর আগে পরে অসংখ্যবার আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা চালানো হয়েছিল। ঘুরেফিরে দেখা যায় ষড়যন্ত্রকারীরা এই আগস্ট মাসেই তৎপর হয়।’
রোববার (২১ আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগস্ট মাস শুরু হয় ষড়যন্ত্র দিয়ে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা। সেই ঘাতকদের উত্তরসূরীরা ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।’
ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহের পরিচালনায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবু তালহা মিজান, জায়েদ আহমদ, নুরুল ইসলাম, কাজী রয়েল, রাজু আহমদ ও মাসুম আহমদ প্রমুখ।
দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।
আপনার মন্তব্য