জগন্নাথপুর প্রতিনিধি:

২১ আগস্ট, ২০২২ ২০:৪৬

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জগন্নাথপুরে সভা

২০০৪ সালের রক্তাক্ত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ রোববার (২১ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায় এবং সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন- প্রবীণ রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক শেফুল আমিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশিদ আহমদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল সত্তার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, সহসভাপতি মিল্টন দেব, পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত