২১ আগস্ট, ২০২২ ২২:৩০
নবীগঞ্জে মাকে নির্যাতন করায় আব্দুল আহাদ (২০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমির পুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। দণ্ডপ্রাপ্ত আব্দুল আহাদ মৃত আব্দুল রশিকের পুত্র। আব্দুল আহাদ ও তার মা দীর্ঘদিন ধরে পূর্ব তিমির পুর গ্রামে তাদেরকে আত্মীয়ের বাড়িতে বসবাস করে আসছিলেন।
জানা যায়- রবিবার সকালে আব্দুল আহাদ তার মাকে মারধোর ও ঘরবাড়ি ভাঙচুর করেন। এক পর্যায়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করলে তিনি দৌড়ে ১ কিলোমিটার দূরে তার মেয়ের বাড়ি গেলেও আব্দুল আহাদ তার পিছু নেয় এবং সেখানে গিয়েও তাকে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে তার স্বীয় দোষ স্বীকার ও অপরাধ প্রমাণ হওয়ায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা ও প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান ও ওয়ারিস।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী।
আপনার মন্তব্য