২১ আগস্ট, ২০২২ ২২:৪৪
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সিদ্ধার্থ ভৌমিক এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জসিম উদ্দিন উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির পঞ্চাশ এলাকার দেউন্দি গ্রামের আইয়ুব আলী ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাইকপাড়া ইউপির হলদিউড়া এলাকায় ইজারা বহির্ভুত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
চুনারুঘাট থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেছেন।
অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
আপনার মন্তব্য