মাধবপুর প্রতিনিধি:

২৪ আগস্ট, ২০২২ ২২:২৪

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে দীঘির পানিতে ডুবে মিতিলা নামে ১৮ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

নিহত মিতিলা উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর বাজার এলাকার মো. আব্দুর রাজ্জাক শামীম মিয়ার মেয়ে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মিতিলা তার বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের দীঘির পানিতে পড়ে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজি শেষে দীঘির পানিতে মিতিলাকে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ পারুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত