সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২২ ১১:৫৬

সাংবাদিক রিপন দে’র পিতৃবিয়োগ

দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাব-এর সদস্য সাংবাদিক রিপন দে-এর পিতা রাখাল চন্দ্র দে মারা গেছেন।

গতকাল বুধবার (২৪ আগস্ট) রাতে ৯টা ৩০ মিনিটে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করে বলে নিশ্চিত করেন তার ছোট ছেলে রাহুল দে।

আপনার মন্তব্য

আলোচিত