২৭ আগস্ট, ২০২২ ১৪:০২
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় জুয়া (তীর শিলং) খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এ তাদের আটক করা হয়।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিয়ার গ্রামের মৃত রাহাত উল্লার ছেলে সানু মিয়া (৫১), সিলেট নগরের ফাজিলচিস্ত এলাকার আকিল উদ্দিনের ছেলে সিরাজ মিয়া (৪২), বাগবাড়ী আখড়া গলি এলাকার হাবিব আহমদের ছেলে তুয়েল আহমদ (৪২), বিশ্বনাথ উপজেলার দশ পাইকা এলাকার মোবারক আলীর ছেলে চাঁন্দ আলী (৫৯), বিলপার এলাকার মখন মিয়ার ছেলে আজির (৩৮)।
পুলিশের তথ্য সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে আটককৃতদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে টাকা পয়সার বিনিময়ে জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানা যায়।
আপনার মন্তব্য