২৯ আগস্ট, ২০২২ ২০:৩৭
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীরা দেশে এলে প্রতিনয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। তাদেরকে প্রাপ্য সম্মান দেয়া হচ্ছেনা। যে সকল প্রবাসীরা সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে কাজ করেন তারা আমাদের বন্ধু, অসহায় মানুষের বন্ধু। যারা রেমিট্যান্স যোদ্ধা তারা কেন তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হবেন? প্রবাসীরা দেশে এলে তাদেরকে হয়রানি নয়, বরং প্রাপ্য সম্মান দিতে।
রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর পশ্চিমপাড়া গ্রামের কাতার প্রবাসী আরশ আলীর পক্ষ থেকে গ্রামের বন্যাদুর্গত ২০টি পরিবারের মধ্যে উন্নতমানের ঢেউটিন বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে শফিক চৌধুরী বলেন, জামায়াত-বিএনপি যতই ষড়যন্ত্র করুক তাতে সরকারের কিছুই যায় আসেনা। সুষ্টু নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় যাবে। কারণ দেশের জনগন জানে বিএনপি-জামায়াত জোটের আমলে দেশে বোমাবাজি হয়েছে, সন্ত্রাসীদের জন্ম হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় যাবার পর দেশে উন্নয়নের জোয়ার বইছে।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবলু হোসাইন বাবুলের পরিচালনায় ঢেউটিন বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে এবং খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর মেম্বার।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব আব্দুল ওয়াহিদ, ইউপি সদস্য ফজলুল হক, বিশ^নাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী ও সংগঠক আশিক খান।
এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, মুরব্বী হাজী উস্তার আলী, সিরাজ মিয়া, আকদ্দুছ আলী, মো. আফছর আলী, ফজল মিয়া, কামাল মিয়া, আব্দুল হক, আলতাব আলী, মোয়াজ্জিন ইন্তাজ মিয়া, তরুন সংগঠক আল আমিন, আতাউর রহমান ও হাফিজুর রহমান। এর আগে প্রবাসীসহ সকলের মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন বাওনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সুবহান।
আপনার মন্তব্য