২৯ আগস্ট, ২০২২ ২৩:১১
জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে খাদ্য-জ্বালানি-সার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি- লুটপাট- আমলাতন্ত্র-গুন্ডাতন্ত্র রুখোঃ সুশাসন কায়েম করো দাবিসহ ৪ দফা দাবিতে সিলেট নগরে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর জাসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার প্রচারপত্র বিতরণ কা হয়।
২৯ আগস্ট সোমবার বিকেল ৫টায় জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর বন্দর, জিন্দাবাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারপত্র বিতরণ করা হয়।
অন্য দাবিগুলো হচ্ছে- জঙ্গিবাদি-তালেবানি রাজনীতি ও সংস্কৃতি রুখোঃ স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাও, সুমহান মুক্তিযুদ্ধের চেত্নায় জাতীয় পূর্নজাগরন সংঘটিত করো, শোষণ-বঞ্চনা বৈষম্যের অবসান করোঃ সমাজতন্ত্রের পথ ধরো।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জাসদ জেলা সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, আব্দুল হাসিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেলা জাসদ, জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ, তোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক, মহানগর জাসদ, মাহমুদুল হক চৌধুরীর, দফতর সম্পাদক, মহানগর জাসদ, সজল কান্তি চন্দ প্রমুখ।
আপনার মন্তব্য