৩১ আগস্ট, ২০২২ ২১:২৫
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে পুরোপুরী ব্যার্থ হয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। যার প্রভাব জনজীবনে মারাত্মক ভাবে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপন্যের দাম আজ সাধারণ মানুষের নাগালের বাহিরে। এই সরকার জনগনকে বাঁচতে দিচ্ছে না। আওয়ামীলীগের লুটপাটের কারেন দেশ আজ দেউলিয়া হওয়ার পথে। তাই দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে হবে।
বুধবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় এসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগের সময় ফুড়িয়ে এসেছে। এখন আর ঘরে থাকার সময় নয়। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, তাজরুল ইসলাম তাজুল, আজিজুল রহমান আজিজ, আহাদ চৌধুরী শামীম, মাসুক এলাহী, আব্দুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, শাকিল মোর্শেদ, সালেহা কবির শেপী, এডভোকেট মোস্তাক আহমদ, আহমদ সুলেমান চেয়ারম্যান, আব্দুর রহমান, আজিজ হোসেন আজিজ, আলতাফ হোসেন সুমন, শাহিন আলম জয়, এখলাছুর রহমান মুন্না, সচিত্র চৌধুরী বাবলু, দেলোয়ার হোসেন দিনার, জাহাঙ্গীর হোসেন জীবন, তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু, আব্দুল করিম জুনাক, মাশরুর রাসেল, আব্দুস সালাম, এনামুল কবির চৌধুরী সুহেল, রায়হান এইচ খান, আফজাল হোসেন, আজমল হোসেন অপু, ফরিদ মিয়া, ফয়ছল আহমদ, শেখ রাসেল, দেলোয়ার হোসেন, ইমরান আহমদ, হাফিজ আহমদ, মুকিত তুহিন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে জেলা বিএনপির র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালি শুরু হবে।
এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংকঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য